September 5, 2026

ব্যর্থ বিএনপি সরকারের কাছ থেকে উপদেশ নিয়ে রাজনীতি করতে হবে না: সারজিস

0
nahid-mton399k102dhf8-20260905231308.jpg


বিএনপির কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার নিজেই এমন চোরাবালিতে পড়ে গেছে, নড়াচড়া করলে নিচের দিকে পড়ে যায়।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি যেমন ব্যর্থ ছিল, তেমনই তাদের কাছ থেকে নসিহত (উপদেশ) নিয়ে এনসিপিকে রাজনীতি করতে হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন

তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, আমরা অরাজকতা শুরু করিনি। দেশের লুটপাট, চাঁদাবাজি ও দোকানদারির মধ্য দিয়ে আপনারা ছয় মাসে লুটপাট শুরু করেছেন। আপনারাই অরাজকতা শুরু করেছেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়েছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন। যে রাজনীতি আপনারা শুরু করেছেন, বিরোধী দলের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন খায় না।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, যে বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল, সেই দলের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। ব্যর্থ সরকার থেকে নসিহত নিয়ে আমাদের রাজনীতি করতে হবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার এমন চোরাবালিতে পড়ে গেছে, নড়াচড়া করলে নিচের দিকে পড়ে যায়।

এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, নিজের দল ঠিক করার পরামর্শ দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন, জেলে ঢুকাচ্ছেন।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বেতন দিয়ে রাজনৈতিকভাবে গালি দেওয়ার জন্য একজন মানুষকে নিয়োগ দিয়েছেন।

২০২৪ ও ২০২৬ সালের লংমার্চের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ২০২৪-এর লংমার্চ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লংমার্চ, আর ২০২৬-এর লংমার্চ হচ্ছে বাংলাদেশ গড়ে তোলার লংমার্চ।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *