September 1, 2026

বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী

0
786837280-1061574973460968-7982903990829403363-n-20260901205029.jpg


দেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী।

তিনি বলেন, দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশা আল্লাহ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌর সদরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, নিজেদের আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে দলটি এ দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির একমাত্র বিশ্বস্থ ঠিকানার পাশাপাশি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করেছেন। তার মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ মানবিক ও পরিবর্তিত রাজনীতির রোল মডেলে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশা আল্লাহ।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়খ ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্যসচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, মোজাহের উদ্দিন আশরাফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।

সমাবেশ শেষে র‌্যালি সীতাকুণ্ড পৌর সদর প্রদক্ষিণ শেষ দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।

এমআইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *