September 5, 2026

ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

0
og_1788566793_6a9b5d095332c.jpeg


ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

জানা গেছে, প্রতিযোগিতায় আটটি নৌকা অংশ নেয়। বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে উপহার হিসেবে একটি করে ফ্রিজ দেওয়া হয়। ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ দেখতে দুপাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশসহ আশপাশে বসে গ্রামীণ মেলা। এতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক শিশু-কিশোর ভিড় করেন।

নৌকা বাইচ কমিটির আহ্বায়ক শামিম হোসেন বলেন, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এ ধরনের নির্মল বিনোদন আমাদের যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আমাদের জারি, সারি, ভাটিয়ালি, নৌকা বাইচ গ্রামীণ জনপদের ঐতিহ্য। সবাইকে ঐতিহ্য ধরে রাখতে হবে।

এন কে বি নয়ন/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *