September 5, 2026

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

0
havier-milei-mtmpww3w5svqwn8-20260904145743.jpg


বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এর মূল কারণ এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুতে এর সূত্রপাত হয়েছে।

ভিয়াকা শহরের হেলথ ডিরেক্টর রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, ১০-১৫ জনের মতো মারা গেছে। আরও ৬২ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে থার্ড ডিগ্রি বার্ন থাকা একটি মেয়েও আছে।

পুলিশ জানিয়েছে, অর্ধশতাধিক মানুষ এ ঘটনায় আহত হয়েছেন এবং আশপাশে থাকা একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলথ ডিরেক্টর নেব্রাস্কা জানান, এখনও আগুন পুরোপুরি নেভানো যায়নি এবং আরও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। বাসিন্দাদের ঘটনাস্থলের ১৫০ মিটারের বেশি দূরত্বে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *