September 1, 2026

ঢাবিতে বাংলা শিখছেন চীনা শিক্ষার্থীরা

0
ru-20260831110204.jpg


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ইনস্টিটিউটের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল থার্ড সেক্রেটারি মি. শিয়া ডাওজিং, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আফজাল হোসেন, অধ্যাপক ড. আবদুল্লাহ রফিক-উম-মুনীর চৌধুরী এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষা বিভাগের শিক্ষক শারমীন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে দুই দেশের ভাষা শেখার গুরুত্বও দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি দুই দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। পারস্পরিক ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।

সভায় বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অতিথিদের পরিচিতি ও মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলা ভাষা শিক্ষা, দুই দেশের সাংস্কৃতিক বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *