September 2, 2026

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

0
mirza-abbas-mnipbvvyu9x6idu-20260403152956-mt1flkj9ki413gh-20260820172528.jpg


সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস তার সঙ্গে ছিলেন।

দীর্ঘদিন পর দেশে ফেরায় মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে জড়ো হন।

jagonews24মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন নেতাকর্মীরা/ছবি: সংগৃহীত

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন ও যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *