September 10, 2026

গেন্ডারিয়ায় ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার ৫

0
img-20260909-wa0213-20260909223003-mtue5sn27llrsm9-20260909235046.jpg


রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে পুলিশের লুণ্ঠিত গোলাবারুদসহ দুটি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।

কেআর/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *