September 3, 2026

কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

0
salaim-mtiktvwrng2hq76-20260901172312.jpg


চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে আনা হয়েছিল।

বুকে ব্যথা অনুভব করলে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কারাগার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মিরসরাই সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং অফিসারের দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম মাঈন উদ্দিন/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *