September 7, 2026

কক্সবাজারে ভিমরুলের কামড়ে মারা গেল শিশু

0
og_1788769368_6a9e745855a2d.jpeg


কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।

মারা যাওয়া নুরুল হক (৪) হারবাং ইউনিয়নের শালবাগান এলাকার আহমেদের ছেলে। আহতরা হলো- একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) ও রাসেলের মেয়ে তাসমিন (৩)।

হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সরওয়ার ওসমান জানান, চকরিয়ার হারবাং ইউনিয়নের শালবাগান এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বাড়ির পাশে খেলছিল তিন শিশু। এসময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর হামলে পড়ে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।

আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এফএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *