September 7, 2026

উখিয়ায় ১৫ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ

0
og_1788747924_6a9e20944b42a.jpeg


কক্সবাজারের উখিয়ার মরিচ্যায় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি ও উপজেলা কৃষি অফিসের যৌথ দল। জব্দ করা সারের পরিমাণ প্রায় ১৫ মেট্রিক টন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উখিয়ার মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে সার পরিবহনের সময় ৩০ বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, জব্দ করা ইউরিয়া সার বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে নিষ্পত্তি করে অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপস্থিত বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *