JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

৪১ বছরে মা হচ্ছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা - Bangla Daily
September 14, 2026

৪১ বছরে মা হচ্ছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা

0
jams-rupam-mtyhr9lji7nvzgo-20260912204006.jpg


ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। তবে দুই দেশের তারকাদের জনপ্রিয়তায় এর প্রভাব সবসময় পড়েনি। পাকিস্তানি অভিনেত্রীদের মধ্যে ভারতীয় দর্শকের কাছে অন্যতম পরিচিত মুখ মাহিরা খান। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এবার ভক্তদের নতুন সুখবর দিলেন এই অভিনেত্রী। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন মাহিরা খান। আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততার মধ্যেই জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

ছবিতে সাদা রঙের ফুলহাতা ঢিলেঢালা গাউনে দেখা গেছে মাহিরাকে। প্রায় মেকআপহীন সাদামাটা সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ছবির সঙ্গে হবু মা মাহিরা লিখেছেন, ‘প্রথমে আমরা পরিকল্পনা করি, তারপর আল্লাহর পরিকল্পনা।’

মাহিরার এই সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে তার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর এবারই প্রথম মা হতে চলেছেন এই অভিনেত্রী।

মাহিরার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছেলে আজলানকে সবসময় পাশে দেখা গেছে। মায়ের দ্বিতীয় বিয়েতেও তার উপস্থিতি ছিল। বিয়ের মঞ্চ পর্যন্ত মাকে এগিয়ে দিয়েছিলেন আজলান।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের ঘরে ঘরে পরিচিতি পান। এরপর চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

‘রইস’ সিনেমায় শাহরুখ-মাহিরার জুটি দর্শকের ব্যাপক প্রশংসা পায়। এর মাধ্যমে ভারতীয় দর্শকের কাছেও মাহিরার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। শোনা যায়, এরপর ভারতীয় বেশ কয়েকটি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

তবে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির প্রভাব পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনেও। ফলে ভারতীয় সিনেমায় মাহিরার কাজের সম্ভাবনা থেমে যায়। এরপর আর কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি তাকে।

সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। ফলে বলিউডে মাহিরার ফেরার সম্ভাবনাও আপাতত অনিশ্চিত। তবে পাকিস্তানি চলচ্চিত্র ও নাটকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন মাহিরা। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়ে আপাতত সেই আনন্দই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখের এই পাকিস্তানি নায়িকা।

এমএমএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *