September 5, 2026

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত

0
buis-20260831172227.jpg


ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী রোডে একটি বাসের পেছনে আরেকটি দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাসের পেছনে দ্রুতগামী হামিম পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের এক যাত্রী নিহত এবং উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনতাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এন কে বি নয়ন/এসআর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *