JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

বার্ন ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার - Bangla Daily
September 16, 2026

বার্ন ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

0
og_1789388551_6aa7e707dd913.jpeg


রাজধানীর শাহবাগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের চৌরাস্তার মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অজ্ঞাতপরিচয় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এসআই বিজয় মণ্ডল বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত যুবক মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/এমএএইচ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *