September 5, 2026

বগি বিচ্ছিন্নের পর গফরগাঁও-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

0
rape-20260902175309.jpg


ময়মনসিংহের গফরগাঁও-ময়মনসিংহ রেলপথে জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর বগি দুটি পুনরায় সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগি দুটি সংযুক্ত করার পর ট্রেনটি আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভুয়াপুরের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন হয়ে ময়মনসিংহের সুতিয়াখালি এলাকায় পৌঁছায়। এসময় ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে থাকা ‘ক’ ও ‘খ’ বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক ট্রেনটি পেছনের দিকে নিয়ে যান। পরে রেলওয়ের কর্মীরা গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি বগি পুনরায় সংযুক্ত করেন। সংযুক্ত করার পর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বলেন, ‌বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হোসাইন সুলভ/এসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *