September 3, 2026

পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি

0
og_1788444768_6a998060d55a2.jpeg


সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আব্দুল মমিন (২২) নামে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আসামি আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে আব্দুল মমিনসহ আরও কয়েকজনকে আদালতে আনা হয়। কিন্তু পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য অন্য এক আসামিকে হাজতখানার ভেতরে রেখে তার হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হাজতের গেটে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আব্দুল মমিন দৌড়ে দ্বিতীয় তলার ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর রওশন ইয়াজদানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, হাজিরা থাকায় ওই আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। কিন্তু তিনি দৌড়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছেন। এখন পলাতক আসামিকে গ্রেফতারের জোরালো চেষ্টা চলছে।

এম এ মালেক/কেএইচকে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *