September 12, 2026

নিহত গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

0
rangpur-cover-20260911224558.jpg


রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। 
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জয়া ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার সাহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১৬ জন আইনজীবী নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যান।

পরে তারা অভিযোগ করেন, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনের বিষয়ে আগে থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, কোতোয়ালি থানা পুলিশকে চিঠি দিয়ে অবগত করা হয়েছিল। সেসময় পুলিশ কমিশনার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনের অনুমতিও দিয়েছিলেন। কিন্তু বাড়ি পরিদর্শনে এসে থানা পুলিশ জানায়, আইনজীবীদের শুধুমাত্র গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ও নিচতলায় পরিদর্শনের অনুমতি আছে। গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শনের অনুমতি নেই।
 
এ নিয়ে একাধিকবার মোবাইলফোনে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেও আইনজীবীরা কথা বলতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। 

jagonews24

আইনজীবী অনুপ কুমার সাহা বলেন, ‘আমরা চার হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতে রিট ফাইল করেছি। এই মামলার সঙ্গে আমরা সংশ্লিষ্ট রয়েছি। যদি আমরা ঘরের ভেতরটা দেখতে পেতাম, তাহলে আদালতে আমরা তা উপস্থাপন করতে পারতাম। কিন্তু পুলিশ কমিশনার আমার ফোন ধরেননি। নম্বর ব্লক করে রেখে দিয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘পুলিশ কমিশনার জনগণের রক্ষক। নিরাপত্তার স্বার্থে, সুষ্ঠ তদন্তের স্বার্থে আমাদের ঘরটি দেখার অনুমতি দিলে তদন্তে কোনো ব্যতয় ঘটতো না। এমন হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে, এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এরপরও বিশ্বাস হারাতে চাই না। সারাদেশের আইনজীবী সচেতন মানুষ বিশ্বাস রাখতে চায়, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক ও হত্যাকারীদের বিচার হোক। এজন্য যা সহযোগিতা প্রয়োজন আমরা বাংলাদেশে আইনজীবী ঐক্য পরিষদ করব।’

এসময় উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্য পরিষদের নেতা অপূর্ব ভট্টাচার্য, জহরলাল দাসসহ অন্যরা। 
 

জিতু কবীর/এসআর

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *