August 31, 2026

নারায়ণগঞ্জের দুই ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

0
og_1788158695_6a9522e7ee42f.jpeg


নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকালে খানপুর এলাকায় অবস্থিত কার্যালয় দুটিতে যান তিনি। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি আরও বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

মোবাশ্বির শ্রাবণ/কেজে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *