September 9, 2026

দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

0
chuadanga-20260901105214.jpg


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

সিডনিপ্রবাসী এলিজা আজাদ রহমান টুম্পা প্রায় দুই বছর আগে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে তিনি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

এলিজা আজাদ রহমান টুম্পা বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের মেয়ে।

মেয়ের এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজাদুল ইসলাম আজাদ বলেন, তার এই অর্জন আমার জন্য, পরিবারের জন্য এবং অবশ্যই বাঙালির জন্য গৌরবের। তিনি মেয়ের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন।

তিনি ওই পোস্টে আরও বলেন, সবার দোয়া ও আল্লাহর সাহায্য যেন নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মেয়ের পাথেয় হয় এবং সে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার ও দেশের মানুষের জন্য গৌরব বয়ে আনে।

এলিজা আজাদ রহমান টুম্পা দীর্ঘদিন ধরে পরিবারসহ অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *