September 2, 2026

তেজগাঁও থানায় নতুন ওসি, চার পরিদর্শকের রদবদল

0
salauddin-20260901155632.jpg


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের মধ্যে উত্তরা-পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

টিটি/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *