September 13, 2026

ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

0
img-20260728-181013-784-20260728181203-1-ms4mym2a2dtbyyb-20260728185050.jpg


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শাখা ছাত্রদল। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে এ অভিযান শুরু হয়। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে নেতাকর্মীরা শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। একই সঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; শিক্ষার্থীসহ সমাজের প্রত্যেক নাগরিককে এ কাজে এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও মশার প্রজননস্থলমুক্ত রাখতে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। 

jagonews24পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা/ছবি: জাগো নিউজ

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সমাজের সবচেয়ে সক্রিয় অংশ। তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে সুমন সরদারের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। তাদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আল আমিন সোহেল, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আহ্বায়ক সদস্য নাইমুর রহমান, নাইম, সাইফুল, কামরুল, নাইম, ইভান, আশরাফুল, আবু হুয়াইয়া, আকরাম, সৌরভ, সাব্বির, মালেক, রায়হান, মামুন, মিথীল, সিয়ামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *