August 30, 2026

ডাকসুর উদ্যোগে মাসব্যাপী লেখালেখি ও নাট্য কর্মশালা

0
rabi-1-20260829153509.jpg


ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’র সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া প্রায় ৭৫০ জনের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এসময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কর্মশালার আয়োজক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচ এম নুর, আবৃত্তিকার তারিক হাসিব এবং নাট্যাভিনেত্রী উম্মে হানী মেঘলা উপস্থিত ছিলেন।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের আয়োজনে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ কর্মশালা হয়। এতে অংশগ্রহণকারীদের লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাটক রচনা, চরিত্র নির্মাণ, সংলাপ রচনা, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ সৃজনশীল চর্চার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখি ও নাট্যচর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত লেখালেখি, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আরটি/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *