September 13, 2026

চোরাই তেলে ভেজাল মিশিয়ে বিক্রির অভিযোগ, ব্যবসায়ীর গোডাউনে অভিযান

0
og_1789208984_6aa52998214cf.jpeg


মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের স্বত্বাধিকারী মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালিয়ে কোস্ট গার্ড এ তেল জব্দ করে।

অভিযানে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুত করা ১৫ হাজার ৬ শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। মুদি ব্যবসায়ী সবুর দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। আর কোস্ট গার্ডের এ অভিযানে সঙ্গে ছিলো পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইর কর্মকর্তারাও।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এর আগেও র‍্যাবের অভিযানে সবুরের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।

আবু হোসাইন সুমন/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *