September 13, 2026

চুরির অভিযোগে হাত-পা বেঁধে যুবককে গণপিটুনি, পরে পুলিশে সোপর্দ

0
shahana-huda-ronjoza-20260902095504.jpg


গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট বাজারে অটোরিকশার মালামাল চুরির সন্দেহে কামরুল হাসান (৩৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মারধরের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীপুর থানা পুলিশ। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। তাকে মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, শৈলাট বাজারের একটি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার মালামাল চুরি করা হয়েছে অভিযোগে কামরুল হাসানকে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হয়। তাকে প্রথমে দড়ি দিয়ে একটি গাছে বেঁধে বেদম মারধর করা হয়। এরপর হাত-পা একসঙ্গে পিঠের কাছাকাছি নিয়ে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখেন লোকজন। এসময় তাকে আবারও মারধর করা হয়।

মারধরের এক পর্যায়ে আহত অবস্থায় দেওয়া অভিযুক্ত কামরুল হাসানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। তিনি ওই ভিডিওতে নিজেকে ভাঙারি ব্যবসায়ী হিসেবে দাবি করেন। তার দাবি, তিনি চুরির সঙ্গে জড়িত নন। বিভিন্ন জায়গা থেকে কিছু মালামাল সংগ্রহ করে এবং কিছু মালামাল অন্য এক ব্যক্তির কাছ থেকে কিনে সেগুলো শৈলাট বাজারে নিয়ে যাচ্ছিলেন। সেখানে পৌঁছার পর এক ব্যক্তি তাকে চোর সন্দেহ করে আটক করে মারধর করেন।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি নিজের মোবাইলে কিছু ছবি দেখিয়ে জানান, কামরুল ইসলাম এর আগেও কয়েকবার চুরি করে ধরা পড়েছিলেন। স্থানীয়রা তাকে ছেড়ে দিলে তিনি আবার একই কাজে জড়িয়ে পড়েন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা একজনকে পুলিশে দিয়েছেন। তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে গণপিটুনির বিষয়টি তার জানা নেই।

শিহাব খান/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *