September 9, 2026

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় গ্রেফতার ২৪৪

0
bus-mtttevdlc5n78im-20260909141021.jpg


চট্টগ্রাম মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ২৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৬৭ জন মাদক কারবারি, আটজন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী রয়েছেন।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে ৫৫টি মাদক মামলা করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ৯ হাজার ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৮ লিটার চোলাইমদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল বিয়ার, দুই বোতল সিরাপ, ৫৯৬টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ছয় বোতল ভারতীয় হুইস্কি ও ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবদুল কুদ্দুছ চৌধুরী।

এমআরএএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *