September 5, 2026

ক্রিকেটার তাসকিনের সেলফিতে শাবনূর, হলো আড্ডা-পার্টিও

0
asif-akbar-mtlhlkrek5iv9kv-20260903181531.jpg


দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানেই ছেলেকে নিয়ে স্থায়ী হয়েছেন তিনি। দেশটিতে থাকেন শাবনূরের ছোট বোন ও ভাই। তার ভাইয়ের বাসাতেই অতিথি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন তাসকিন। সুযোগ পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে শাবনূরের ভাইয়ের বাসায় যান তিনি। হয়েছে আড্ডা, বারবিকিউ পার্টিও। সেখানেই দেখা হলো দুই ভুবনের জনপ্রিয় দুই তারকার।

তারা একে অপরকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। দুজনেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সেই ঘরোয়া সময় কাটানোর কথা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসকিনের সঙ্গে কাটানো সেই সময়ের কথা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে BBQ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর আরও লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করেছেন শাবনূর। প্রিয় এই ক্রিকেটারকে দেশের গর্ব উল্লেখ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন তিনি।

শাবনূরের ভাষায়, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

তাসকিনও তার ফেসবুক পোস্টে নব্বই দশকের নন্দিত নায়িকা শাবনূরকে ‌‘আপু’ সম্বোধন করে জানিয়েছেন তার উচ্ছ্বাসের কথা।

 

এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *