September 10, 2026

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১১২ শিক্ষার্থী

0
og_1789038510_6aa28faed3090.jpeg


বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১১২ শিক্ষার্থী। এছাড়াও ফেল থেকে পাস করেছে ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১৭ হাজার ২৮৩ এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন, গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।

তথ্যানুযায়ী, গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে ২৪ জন।

শাওন খান/কেজে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *