September 1, 2026

আগের দিনের রুটি-পরোটা পরের দিন বিক্রি, দুই হোটেলকে জরিমানা

0
img-20260901-wa0108-20260901181905-20260901183921.jpg


চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

jagonews24

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি-পরোটা বিক্রির জন্য রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অভিযোগে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই ধরনের অপরাধে ক্যাফে মদিনা অ্যান্ড বিরায়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

চসিক সূত্র জানায়, অভিযানে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *