September 9, 2026

আগস্টে সীমান্ত এলাকা থেকে বিপুল চোরাচালান পণ্য জব্দ, ৬ ভারতীয় আটক

0
og_1788951252_6aa13ad4856ce.jpeg


দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, সোনা, অস্ত্র, বিদেশি মদ, গাঁজা, কসমেটিকস, কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬ জন ভারতীয় ও ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করf হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, আগস্টে জব্দ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম সোনা; ২১ হাজার ৬৪৬টি শাড়ি; ৩ হাজার ৯৬২টি থ্রিপিস; শার্টপিস, চাদর ও কম্বল; ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক; ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড় এবং ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা।

এছাড়া ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬টি আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, পাথর, বালু, চা পাতা, সুপারি, মোবাইল ফোন, মোবাইলের ডিসপ্লে ও বিভিন্ন যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

অভিযানে ৩ লাখ ৭৮ হাজার ২৩২ প্যাকেট চকলেট, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল এবং ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধও জব্দ করা হয়েছে।

এছাড়া ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, বিভিন্ন ধরনের যানবাহন ও ৯৭টি নৌকা জব্দ করেছে বিজিবি।

বিপুল মাদক জব্দ

বিজিবির অভিযানে গত আগস্টে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এ সময় ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করে বিজিবি।

শরীফুল ইসলাম আরও জানান, মাদক ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়েছে।

টিটি/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *