August 30, 2026

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম, সম্পাদক জসিম

0
og_1788084381_6a94009d8b22d.jpeg


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ‘দৈনিক যায়যায়দিন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘ক্যাম্পাস টাইমস’ পত্রিকার প্রতিনিধি মো. জসিম উদ্দিন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

নতুন কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি আল শাহরিয়া রোকন (এডুকেশন টাইমস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম (এশিয়া পোস্ট), অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান (দ্য ডেইলি চেক পোস্ট) এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মিরাজ হোসেন (দ্যা স্টুডেন্ট জার্নাল)।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‘জামালপুরনিউজ২৪ ডটকম’ এর মো. মিরাজুল ইসলাম, ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর মো. বেলাল হোসাইন এবং ‘নবধারা’ পত্রিকার আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা প্রত্যক্ষ ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

হৃদয় আহম্মেদ/কেএইচকে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *