ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর যুক্তরাষ্ট্র, পোক্ত অবস্থানে রাশিয়া-চীন
চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতা মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করবেন।
বার্তা সংস্থা রয়টার্স ও তাস জানিয়েছে, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আগামী ৫–৬ সেপ্টেম্বর প্রথমে মস্কো এবং পরে কিয়েভ সফর করবেন। তবে সফরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাষ্ট্রীয় বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা আরও জোরদার হচ্ছে বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জ্বালানি। চীনে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে শীর্ষে রয়েছে রাশিয়া। পাশাপাশি কয়লা, এলএনজি ও পারমাণবিক বিদ্যুৎ খাতেও সহযোগিতা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়মিত যোগাযোগ দুই দেশের জ্বালানি খাতের সমস্যা দ্রুত সমাধানে সহায়তা করছে। এছাড়াও রাশিয়া-চীন এনার্জি বিজনেস ফোরামের সাফল্য কামনা করেছে পুতিন।
কেএম
