September 3, 2026

১৩৫৪ শিক্ষক-কর্মচারীর এমপিও সংশোধন, পদোন্নতি ২৯৫ জনের

0
primary-education-mt9wsue5s1z2rd7-20260826154847-mtisxmjj18mvi64-20260901210933.jpg


দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এক হাজার ৩৫৪ শিক্ষক-কর্মচারীর এমপিও সংশোধন করা হয়েছে। পাশাপাশি পদোন্নতি দেওয়া হয়েছে কলেজ পর্যায়ের ২৯৫ শিক্ষককে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার তথ্যানুযায়ী, এমপিও সংশোধন হওয়া এক হাজার ৩৫৪ জনের মধ্যে স্কুলের এক হাজার ১৯১ এবং কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারী।

স্কুল পর্যায়ে এমপিও সংশোধন হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪২, চট্টগ্রামের ৪২, কুমিল্লার ৯৭, ঢাকার ১৩৩, খুলনার ৯৮, ময়মনসিংহের ২৮০, রাজশাহীর ১৯৬, রংপুরের ২৮৭ ও সিলেটের ১২ জন। এছাড়া অফলাইনে আবেদনকারীদের মধ্যে চারজনের এমপিও সংশোধন হয়েছে।

কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৬, চট্টগ্রামের ১৩, কুমিল্লার ১৩, ঢাকার ২১, খুলনার ২৩, ময়মনসিংহের ৩, রাজশাহীর ৪৫, রংপুরের ১৩ ও সিলেটের ৬ জন রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এএএইচ/এএসএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *