September 2, 2026

বাড়িতে হাইড্রেটিং জেল বানাবেন যেভাবে

0
2-20260902125416.jfif_.webp


ধুলাবালি, দূষণ, রোদ ও অনিয়মিত জীবনযাপনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে ত্বকে। দিনের শেষে তাই মুখ অনেক সময় শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রাণ দেখায়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি।

দামি প্রসাধনী ব্যবহার না করেও রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে একটি সহজ হাইড্রেটিং নাইট জেল।যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এবং কী কী উপকার করবে-

ঘরেই তৈরি করা যায় চাল-লবঙ্গের হাইড্রেটিং নাইট জেলঘরেই তৈরি করা যায় চাল-লবঙ্গের হাইড্রেটিং নাইট জেল

যেভাবে তৈরি করবেন

১ মুঠ চাল ও ৪-৫টি লবঙ্গ ভালোভাবে ধুয়ে এক কাপ পানিতে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর চাল ও লবঙ্গ ছেঁকে শুধু তরল অংশটি আলাদা করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। ত্বক বেশি শুষ্ক হলে ১ চা চামচ
গোলাপ জল ও ১ চা চামচ মধু যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশে মসৃণ জেল তৈরি হলে পরিষ্কার বায়ুরোধী পাত্রে রাখুন।

তবে ঘরে তৈরি হওয়ায় এতে কোনো প্রিজারভেটিভ থাকে না। তাই অল্প পরিমাণে তৈরি করে পরিষ্কার হাতে ব্যবহার করা ভালো। দুর্গন্ধ, রং বা গঠনে পরিবর্তন দেখা দিলে ব্যবহার করবেন না। ত্বকে জ্বালা, লালচে ভাব বা চুলকানি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।

ব্যবহার পদ্ধতি

রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে মুছে নিন। চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে মুখ ও ঘাড়ে জেলের একটি পাতলা প্রলেপ লাগান। সারারাত মুখে রেখে দিন এবং পরদিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই জেল ত্বকের যেসব উপকার করবে- 

ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে

জেলের অন্যতম প্রধান উপাদান অ্যালোভেরা। এতে থাকা জেলজাতীয় উপাদান ত্বকে আর্দ্রতার অনুভূতি দিতে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে। বিশেষ করে রাতে মুখ পরিষ্কার করার পর অ্যালোভেরা-ভিত্তিক জেল ব্যবহার করলে ত্বক আরামদায়ক ও কোমল অনুভূত হতে পারে।

শুষ্ক ও রুক্ষ ত্বকে আরাম দেবে

অতিরিক্ত শুষ্ক ত্বকে টানটান ভাব, খসখসে ভাব কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। এই মিশ্রণে অ্যালোভেরার পাশাপাশি মধু যোগ করা হলে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বককে সতেজ করবে। ফলে নিয়মিত ব্যবহারে ত্বক তুলনামূলক নরম ও মসৃণ অনুভূত হতে পারে।

ত্বককে সতেজ দেখাতে পারে

চালের পানি ঘরোয়া স্কিনকেয়ারে দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা কিছু উপাদান ত্বককে পরিষ্কার করে । রাতে ব্যবহারের ফলে সকালে মুখ ফ্রেশ ও প্রাণবন্ত দেখায়।

ত্বকের মসৃণতা বাড়াতে সহায়ক

ত্বক যখন পর্যাপ্ত আর্দ্র থাকে, তখন সেটি সাধারণত আরও মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল দেখায়। চালের পানি ও অ্যালোভেরার এই জেল ত্বকের ওপর হালকা হাইড্রেটিং স্তর তৈরি করে শুষ্কতার অনুভূতি কমাতে সাহায্য করতে পারে।

লবঙ্গের কারণে পাওয়া যেতে পারে অতিরিক্ত যত্ন

লবঙ্গে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগ রয়েছে। তাই ঘরোয়া স্কিনকেয়ারে এটি ব্যবহারের চল আছে। তবে লবঙ্গের উপাদান কিছু মানুষের ত্বকে জ্বালা বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই সংবেদনশীল ত্বকে সরাসরি মুখে ব্যবহারের আগে হাতে বা কানের পাশে অল্প পরিমাণে দিয়ে পরীক্ষা করে নেওয়া জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *