ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে বিকেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসন এলাকায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় র্যালিটি বের করা হবে। র্যালিটি বনানী কবরস্থান রোড থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন স্ত্রী খালেদা জিয়া। এরপর তাদের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন তারেক রহমান।
কেএইচ/এমকেআর
