September 1, 2026

পাকিস্তানের টেস্ট দলে ওলটপালটের পর মিসবাহর পদত্যাগ

0
og_1788276810_6a96f04a6653a.jpeg


ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে হারের পর ব্যাপক রদবদল হয়েছে পাকিস্তান দলে। হঠাৎ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের পরিবর্তও ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেটে নাটক শেষ হওয়ার নাম নেই। এবার নির্বাচক কমিটি থেকে ইস্তফা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তার দাবি, তাকে অন্ধকারে রেখেই ইংল্যান্ড সিরিজ চলাকালীন সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই নিজের দায়িত্ব আর পালন করতে চাইছেন না তিনি।

মিসবাহ নিজে এই বিষয়ে মুখ না খুললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেছে, ‘হ্যাঁ, মিসবাহ পাক বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন।’ আপাতত নোটিস পিরিয়ডে ছিলেন মিসবাহ। তার মাঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওই সূত্র জানিয়েছে, সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো বা তাদের পরিবর্ত ঘোষণার আগে মিসবাহের সঙ্গে কথা বলা হয়নি। নির্বাচক কমিটির এক সদস্য হিসাবে এই বিষয় ভাল ভাবে নেননি তিনি। তাই সরে দাঁড়িয়েছেন মিসবাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে হারের পর ব্যাপক রদবদল হয়েছে পাকিস্তান দলে। শুধু তরুণেরা নন, বাড়ি পাঠানো ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞরাও রয়েছেন। উল্লেখযোগ্য নাম মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। রিজওয়ান দলের সাবেক অধিনায়ক। সালমানও তা-ই। তারা বাদে ইমাম-উল হক, আলি উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুর্‌রম শাহজাদকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট দল থেকে সাত ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাদের পরিবর্তে অন্যদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। পরিবর্তদের মধ্যে পাঁচ জন প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন।’ বোর্ড আরও বলেছে, ‘পরিবর্তদের মধ্যে সাইম আয়ুব আট ও আবদুল্লা ফজল দুটো টেস্ট খেলেছেন। স্পিনার-অলরাউন্ডার আরাফাত মিনহাস পাকিস্তানের হয়ে তিনটে এক দিনের ম্যাচ ও চারটে টি-টোয়েন্টি খেলেছেন।’

এই তিন ক্রিকেটার বাদে মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান ও রাজাউল্লাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এবার তরুণদের উপর ভরসা করতে চাইছে তারা। তবে ইংল্যান্ডের পরিবেশে কোনও অভিজ্ঞতা না থাকা ক্রিকেটারেরা কিভাবে মানিয়ে নেবেন, সেটাই দেখার।

ছাঁটাই করা হয়েছে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও। সিরিজ শেষে তাদের ছাঁটাইয়ের জল্পনা চললেও এক টেস্ট বাকি থাকতেই সেই সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলে নফকে তৃতীয় টেস্টে দায়িত্ব সামলাবেন।

আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *