September 3, 2026

৩২৭ কেজি গাঁজাসহ চট্টগ্রামে ৩৪৮ জন গ্রেফতার

0
og_1788418436_6a991984a272c.jpeg


চট্টগ্রাম নগর পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৮৪টি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার ও মাদক জব্দ করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৪৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, গ্রেফতারি পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, আটজন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৩৩টি মাদক মামলা করা হয়েছে।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ২৮৪টি ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল ভারতীয় মদ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *