August 31, 2026

১৯৪ রানে হেরে সিরিজ খোয়ালো পাকিস্তান

0
og_1788143912_6a94e928458c0.jpeg


প্রথম টেস্টের মতো ইংল্যান্ডের কাছে লর্ডসেও বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই টেস্টে ইনিংস ব্যবধানে না হারলেও পরাজয়টা ১৯৪ রানের। টানা দুই টেস্ট জিতে নিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। কিন্তু প্রথম ইনিংসেই পাকিস্তানের চেয়ে ১৮০ রানের এগিয়েছিল স্বাগতিক ইংলিশরা। ফলে পাকিস্তানের সামনে ইংল্যান্ডের সর্বমোট লিড দাঁড়ায় ৩৮৮ রান।

চতুর্থ ইনিংসে বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানে অলআউট হয়ে ১৯৪ রানেই হেরেছে বাবর আজমের দল। খুব একটা লড়াইও করতে পারেনি স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে একা লড়াই করেন কেবল সৌদ শাকিল। তার ব্যাটে আসে ৯৭ রান। ১৩ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন শান মাসুদ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন চোট কাটিয়ে এই টেস্টে ফেরা অধিনায়ক বাবর আজম। করেছেন মাত্র ৬ রান। চোটের কারণে ব্যাটিং করতে পারেননি ইমাম-উল-হক।

পাকিস্তানের ইনিংসে ধস নামান ইংল্যান্ডের ৩ পেসার। সর্বোচ্চ ৪ উইকেট পান ওলি রবিনসন। ৩টি জশ টাং ও দুটি জোফরা আর্চার।

এর আগে, ২০৮ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ইংলিশরা আর যোগ করে ৩১ রান। ড্যান লরেন্স তাদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন। ৩৪ ও ২৪ রান আসে হ্যারি ব্রুক ও জো রুটের ব্যাটে।

পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। দুটি করে মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *