September 13, 2026

১৭ বছর অত্যাচারী-লুণ্ঠনকারীদের হাতে মানুষ জিম্মি ছিল: স্পিকার

0
og_1789312139_6aa6bc8bbd7e9.jpeg


জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত ১৭ বছর অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে দেশের মানুষ জিম্মি ছিল। এখনো তাদের শাস্তি হয়নি। তবে আগামীতে তাদের শাস্তি হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ৫ আগস্ট এমন একটি অভ্যুত্থান ছিল, শেখ হাসিনার সঙ্গে প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিবও পালিয়েছেন। আপনারা এ ধরনের দলকে কখনো সমর্থন করবেন না। তারা যাতে বাংলাদেশের মাটিতে আসতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন।

তিনি বলেন, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ন থাকে, সে জন্য সবাই সচেষ্ট থাকবেন। বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা রাখতে দেবেন না।

শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা শিক্ষক আছেন, তারা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। যে বেতন নেন, সেটা হালাল করে নেবেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড।

তিনি বলেন, কেউ কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *