JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

হালান্ডের গোল বাতিল করে দেওয়া উচিত ছিল, একদিন পর ক্ষমা চাইল রেফারিরা - Bangla Daily
September 14, 2026

হালান্ডের গোল বাতিল করে দেওয়া উচিত ছিল, একদিন পর ক্ষমা চাইল রেফারিরা

0


রোববার ম্যানচেস্টার ডার্বিতে আরলিং হালান্ডের একমাত্র গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম থেকেই সেই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সোমবার পেশাদার রেফারিদের অ্যাসোসিয়েশন মেনে নিল, হালান্ডের ওই গোল বৈধ ঘোষণা করা তাদের ভুল হয়েছিল। ওই গোল দেওয়া উচিত হয়নি। তবে সিটির পয়েন্ট কাটার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।

ম্যাচের ৬০ মিনিটে গোলটি করেন হালান্ড। প্রান্ত থেকে জসকো জিভার্দিওলের ক্রস প্যাট্রিক ডোরগুর বুটে লেগে ভেসে আসে ম্যানচেস্টারের বক্সে। মাঝে সেটি এনজো ফার্নান্দেজ এবং লিসান্দ্রো মার্তিনেজকে পেরিয়ে যায়। নিজের কাছে বল আসা মাত্রই গোল করেন হালান্ড। ম্যানইউয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ফার্নান্দেজ অফসাইডে ছিলেন।

কিছুক্ষণ পর ম্যাচের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরা জানান, যেহেতু ফার্নান্দেজের শরীরের কোথাও বল লাগেনি, তাই তিনি অফসাইডে ছিলেন না। এদিন রেফারিদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ফার্নান্দেজের গায়ে বল লাগেনি বলে তিনি অফসাইডে ছিলেন না ঠিকই। কিন্তু এ ক্ষেত্রে মাঠের রেফারিকে নির্দেশ দেওয়া উচিত ছিল অন্তত একবার মনিটরে এসে ঘটনাটি পরীক্ষা করার। ভিএআর ঠিক করে ঘটনাটির ব্যাখ্যা করতে পারেনি।

জানা গেছে, ফার্নান্দেজের শরীরে বল না লাগলেও তিনি সামনে এগিয়ে আসায় ম্যানইউর খেলোয়া়ড়েরা তার দিকে এগিয়ে গিয়েছিলেন। ফলে এ ক্ষেত্রে বিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করেছিলেন ফার্নান্দেজ। সে সুযোগ কাজে লাগিয়েই গোল করেন হালান্ড। ফলে এই গোল দেওয়া উচিত হয়নি। রেফারিদের সংস্থার তরফে ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *