September 4, 2026

স্বজনদের চোখ ফাঁকি দিয়ে গলায় ফাঁস নিলেন ‘মানসিক ভারসাম্যহীন’ নারী

0
jamal-20260829102515.jpg


রাজধানীর কদমতলী থানা এলাকার একটি বাসা থেকে সাবিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্ব কদমতলীর বড় মসজিদ গলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফেরদৌসী আক্তার জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই ফেরদৌসী আরও জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাসার একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন স্বজনরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

নিহত সাবিনার স্বামী মাসুদ গাজী জানান, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন তিনি। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ১২ বছর বয়সী কন্যাশিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ। সকালে ঘুম থেকে উঠে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলতে দেখেন তিনি। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মাসুদ গাজী আরও জানান, নিহত সাবিনা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ হাওলাদারের মেয়ে। বর্তমানে পূর্ব কদমতলীর বড় মসজিদ গলি এলাকায় নিজের বাসায় থাকতেন তারা।

কেএজেডআইএ/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *