সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী
সন্ত্রাস দমনে বর্তমান সরকার ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে বলেও জানান তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের মতো কোনো পদ্ধতি গ্রহণ করবে না সরকার। আইনের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে বিদ্যমান আইনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে।
মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা নানা পরিকল্পনা করছে। এমনকি ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে দেশব্যাপী ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সন্ত্রাস দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আমার বাঙলা/ রাব্বি
Source link
