August 29, 2026

শেষ মুহূর্তে রক্ষা, টানা দুই ড্র লিভারপুলের

0
og_1788021395_6a930a9358864.jpeg


ভিক্টর মুনিওজের শেষ মুহূর্তের গোলে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হার এড়াল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার ২-২ গোলে ড্র করেছে তারা। ফলে টানা দ্বিতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো লিভারপুলকে। প্রথম ম্যাচেও নিউক্যাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

নতুন মৌসুমে লিভারপুলের কোচ হিসেবে এখনো প্রথম জয়ের দেখা পাননি আন্দোনি ইরাওলা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচটিতেও দুইবার পিছিয়ে পড়েছিল তার দল।

প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লিভারপুলকে চাপে রাখে ফরেস্ট। তারই পুরস্কার হিসেবে ম্যাচের প্রথম গোলটি পায় সফরকারীরা। ড্যান এনদোয়ে গোল করে এগিয়ে দেন নটিংহ্যামকে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিভারপুল। ম্যাচের ৬০ মিনিটে সমতা ফেরান আলেক্সান্ডার ইসাক। এতে স্বস্তি ফেরে অ্যানফিল্ডে।

তবে লিভারপুলের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মরগ্যান গিবস-হোয়াইটের পেনাল্টি থেকে আবারও এগিয়ে যায় ফরেস্ট। ম্যাচ তখন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পথে সফরকারীরা।

কিন্তু শেষ পর্যন্ত লিভারপুলকে রক্ষা করেন এবারের দলবদলে ৩৪.৫ মিলিয়ন পাউন্ডে দলে আসা ভিক্টর মুনিওজ। ম্যাচ শেষ হওয়ার মাত্র আট মিনিট আগে গোল করে স্কোর ২-২ করেন তিনি। অ্যানফিল্ডের দর্শকদের জন্য এটি ছিল বড় স্বস্তির মুহূর্ত।

তবে এই ড্রয়েও লিভারপুলের মৌসুমের শুরুটা যে প্রত্যাশামতো হচ্ছে না, সেটি স্পষ্ট। এর আগে গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল তারা।

দলের আক্রমণভাগে নতুন প্রাণ ফেরাতে প্যারিস সেন্ট জার্মেইনের ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার সম্ভাব্য আগমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন ইরাওলা।

অন্যদিকে অলিভার গ্লাসনার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে লিডসের কাছে দুইবার হারের পর নটিংহ্যাম ফরেস্ট এই ম্যাচে নিজেদের অনেক বেশি গোছানো ফুটবল উপহার দিয়েছে। অ্যানফিল্ড থেকে প্রায় জয় নিয়েই ফিরছিল তারা। শেষ পর্যন্ত মুনিওজের গোলে সেই স্বপ্ন ভেস্তে গেলেও পারফরম্যান্সে নিজেদের উন্নতির প্রমাণ দিয়েছে ফরেস্ট।

আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *