September 2, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের অভিনন্দন

0
whatsapp-image-2026-09-02-at-4-34-07-pm-mtk0fm1wsntkeel-20260902173019.jpg


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক হিসেবে স্মৃতিচারণ করে বলেন, এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ বিশাল অবদান রেখেছে।

ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দেশের জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানায়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের অতীতের গৌরবময় ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনার জন্য কলেজের ছাত্র-শিক্ষক ও সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

কেএইচ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *