September 4, 2026

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার

0
muktadir-mtloicc1vvdf66a-20260903213125.jpg


বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।

বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ ব্যক্তিকে পারঙ্গম করে, পরিণত করে, পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এএসএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *