JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

ভুলে চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট হলে, ফিরে পাবেন যেভাবে - Bangla Daily
September 16, 2026

ভুলে চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট হলে, ফিরে পাবেন যেভাবে

0
thumbnail-20260201122554.jpg


চ্যাটজিপিটি এখন অনেকেরই দৈনন্দিন কাজের সঙ্গী। গুরুত্বপূর্ণ তথ্য, লেখালেখি, কাজের পরিকল্পনা কিংবা প্রয়োজনীয় নোট অনেক কিছুই চ্যাট হিস্ট্রিতে রেখে দেন ব্যবহারকারীরা। কিন্তু অসাবধানতায় গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ডিলিট হয়ে গেলে বিপদে পড়তে হয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মুছে যাওয়া সেই চ্যাট কি আবার ফিরিয়ে আনা সম্ভব?

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটিতে কোনো চ্যাট একবার ডিলিট করা হলে সেটি আর পুনরুদ্ধার করা যায় না। এমনকি ভুল করে মুছে ফেলা চ্যাটও চ্যাটজিপিটির মাধ্যমে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নেই। তাই প্রয়োজনীয় কথোপকথন সরানোর আগে ডিলিট এবং আর্কাইভের পার্থক্য জানা জরুরি।

তবে চ্যাট হিস্ট্রিতে কোনো কথোপকথন খুঁজে না পেলেই ধরে নেওয়া ঠিক নয় যে সেটি ডিলিট হয়ে গেছে। চ্যাটটি আর্কাইভ করা থাকতে পারে। আবার অন্য অ্যাকাউন্ট বা ওয়ার্কস্পেসে লগ ইন থাকলেও পুরোনো চ্যাট দেখা যাবে না। তাই চ্যাট হারিয়ে গেছে মনে হলে কয়েকটি বিষয় আগে যাচাই করে নেওয়া ভালো।

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট করবেন কীভাবে?

অপ্রয়োজনীয় কথোপকথন চ্যাট হিস্ট্রি থেকে সরাতে ডিলিট অপশন ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে চ্যাটজিপিটি খুলে সাইডবারে চ্যাট হিস্ট্রিতে যেতে হবে।

এরপর যে কথোপকথনটি মুছতে চান, সেটির পাশে থাকা তিন ডটের মেনুতে ক্লিক করুন। সেখান থেকে ডিলিট নির্বাচন করে চ্যাটটি মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর কথোপকথনটি হিস্ট্রি থেকে আর দেখা যাবে না।

ডিলিট করা চ্যাট কি আবার উদ্ধার করা যায়?

সংক্ষেপে উত্তর না। ওপেনএআই জানিয়েছে, ডিলিট করা চ্যাটজিপিটি চ্যাট ইন্টারফেস, এপিআই কিংবা সাপোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না। অর্থাৎ ভুল করে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন মুছে ফেললেও সেটি ফিরিয়ে আনার সুযোগ নেই।

একইভাবে সেটিংসের ডাটা কন্ট্রোলস থেকে ডিলিট অল চ্যাটস ব্যবহার করে সব কথোপকথন মুছে ফেললে সেগুলোও পুনরুদ্ধার করা সম্ভব নয়। তাই ডিলিট বেছে নেওয়ার আগে চ্যাটটি সত্যিই আর প্রয়োজন নেই কি না, তা নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ।

চ্যাট হঠাৎ হিস্ট্রি থেকে উধাও হলে কী করবেন?

কোনও চ্যাট খুঁজে না পাওয়া মানেই সেটি মুছে ফেলা হয়েছে এমনটা নয়। প্রথমে নিজের চ্যাটজিপিটি অ্যাকাউন্টটি পরীক্ষা করুন। অনেক সময় অন্য অ্যাকাউন্টে লগ ইন থাকার কারণে আগের কথোপকথন দেখা যায় না।

এ ছাড়া আপনি সঠিক ওয়ার্কস্পেস ব্যবহার করছেন কি না, সেটিও দেখে নিন। চ্যাটটি আর্কাইভ করা হয়েছে কি না সেটাও পরীক্ষা করা প্রয়োজন। প্রয়োজনে চ্যাটজিপিটি পেজ রিফ্রেশ করে বা অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আবার লগ ইন করতে পারেন।

এরপরও চ্যাট না পাওয়া গেলে ওপেনএআইয়ের সার্চস স্ট্যাটাস পেজে গিয়ে পরিষেবায় সাময়িক কোনও সমস্যা চলছে কি না দেখে নিতে পারেন।

আর্কাইভ করা চ্যাট কোথায় পাবেন?

কোনো কথোপকথন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, কিন্তু আপাতত চ্যাট হিস্ট্রিতে রাখতে না চাইলে ডিলিটের বদলে আর্কাইভ করা নিরাপদ। আর্কাইভ করলে চ্যাটটি অ্যাকাউন্ট থেকে মুছে যায় না; শুধু সাধারণ হিস্ট্রি থেকে সরিয়ে রাখা হয়।

আর্কাইভ করা চ্যাট দেখতে চ্যাটজিপিটির সেটিংসে যান। এরপর ডাটা কন্ট্রোলস বিভাগে গিয়ে আর্কাইভ চ্যাটসের পাশে থাকা ম্যানেজ অপশন নির্বাচন করুন। সেখানে আর্কাইভ করা কথোপকথন দেখতে পারবেন। প্রয়োজন হলে আনআর্কাইভ করে সেটিকে আবার সাধারণ চ্যাট হিস্ট্রিতে ফিরিয়ে আনা যায়।

চ্যাটজিপিটিতে চ্যাট আর্কাইভ করবেন কী ভাবে?

চ্যাট আর্কাইভ করার প্রক্রিয়াও বেশ সহজ। সাইডবারে যে কথোপকথনটি রাখতে চান, সেটি খুঁজে নিন। এরপর চ্যাটের পাশে থাকা তিন ডটের মেনুতে ক্লিক করে আর্কাইভ নির্বাচন করুন।

আর্কাইভ করার পর চ্যাটটি মুছে যাবে না এবং সাধারণত আলাদা করে ডিলিটের মতো নিশ্চিতকরণও প্রয়োজন হয় না। পরে প্রয়োজন হলে আর্কাইভড চ্যাটস থেকে সেটি আবার ফিরিয়ে নেওয়া যাবে।

কেএসকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *