September 5, 2026

‘ভালো হয়ে যাও মাসুদকে' এবার ঢাকায় বদলি

0
og_1788607446_6a9bfbd68504d.jpeg


 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকায় বদলি করা হয়েছে। গত ৩১ আগস্ট জারি করা এক অফিস আদেশে তাকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়। 
 
একই আদেশে ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ এর সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে।
 
এর মধ্যে মো. মাসুদ আলম বিআরটিএর আলোচিত কর্মকর্তাদের একজন। ২০১৭ সালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল মাসুদ’ নামে পরিচিতি পান। মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের অভিযোগের পর এক অনুষ্ঠানে তাকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ’। ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তাকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। 
 
এমএমএ/জেএইচ
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *