August 31, 2026

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

0
6a95299f9090b17881604156a95299f9090e.jpg



সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আবারও টিকিটের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে বেড়েছে টিকিটের দামও।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

এ সময় গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দ্রুত পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *