September 9, 2026

বায়ুদূষণের শীর্ষে মালয়েশিয়ার ২ শহর, ঢাকা তৃতীয়

0
polu1-20230218131554.jpg


বায়ুদূষণের তালিকায় আজ এক নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং ও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কুয়ালালামপুর। আর তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে মালয়েশিয়ার শহর দুটির দূষণ স্কোর ১৮৪ ও ১৭৯ অর্থাৎ এই দুটি শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আর ঢাকার দূষণ স্কোর ১৬১ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এসএনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *