August 30, 2026

নেইমারের সহায়তায় নিষেধাজ্ঞামুক্ত সান্তোস

0
6a9270916ced217879819696a9270916cee8.jpg



নেইমারের পরিবারের আর্থিক সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। জ্যঁ লুকাসকে ঘিরে মোনাকোর পাওনা প্রায় ১৭ লাখ পাউন্ড পরিশোধের পরই ক্লাবটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ঐতিহাসিক ক্লাব সান্তোস।

এর ফলে এখন নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদলের ক্ষেত্রে আর কোনো বাধা নেই ক্লাবটির। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথও খুলে গেছে। বর্তমানে অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা সান্তোস দলকে শক্তিশালী করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

এরই মধ্যে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে সান্তোস। ওই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন দলের তারকা নেইমার।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *