September 13, 2026

নবীনদের বরণে নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার ক্যারিয়ার গাইডলাইন

0
og_1789210319_6aa52ecf55da7.jpeg


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আয়োজক সূত্র জানায়, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শুধু মাত্র নারী শিক্ষার্থীরাই এই নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৪ অক্টোবর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে হোয়াইট হল কমপ্লেক্সের ৩য় তলায় সফলভাবে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ মূলক অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।

এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *