September 4, 2026

দুপুর পর্যন্ত ঢাকার আবহাওয়া যেমন থাকবে

0
river-storm2-mtmc1ig6fj26spu-20260904083004.jpg


রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে। এছাড়া ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *